সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাধারন কর্মচারীদের পক্ষে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে আসাদুজ্জামানের পরিচালনায় মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য আজকের বাংলাদেশ। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, সহ করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগের কারণে তিনি আজ বিশ্বের মানুষের কাছে প্রশংসিত।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন। আরো উপস্থিত ছিলেন ফয়জুল ইসলাম, দুলাল উদ্দিন, মোশাহিদ আলী,ফখরুল ইসলাম, ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, আবদুল মান্নান, মনতাজ আলী,আমিন শরিফ, খন্দকার সাত্তার, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন সহ সাধারন কর্মচারীবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















