কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব এর ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সকল সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- সভাপতি- সৈয়দ আহাম্মদ লাভলু (সম্পাদক ও প্রকাশক-দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ, কুমিল্লা জেলা প্রতিনিধি- আজকের বিজনেস বাংলাদেশ ও নিজস্ব প্রতিবেদক-দৈনিক রূপসী বাংলা), সাধারণ সম্পাদক- আবদুল কুদ্দুস (বিশেষ প্রতিবেদক দৈনিক ডাক প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মো: ফারুক আহাম্মদ-(ব্রাহ্মণপাড়া প্রতিনিধি- আজকের বিজনেস বাংলাদেশ ও দৈনিক আমাদের কুমিল্লা)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি গোলাম মোস্তাফা (স্টাফ রিপোর্টার- দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ), সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুন ( ব্রাহ্মণপাড়া প্রতিনিধি দৈনিক যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ( ব্রাহ্মণপাড়া প্রতিনিধি- দৈনিক কুমিল্লার কন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি- এশিয়ান এইজ ও দৈনিক আমার সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব ভূইয়া (দৈনিক কালজয়ী), দপ্তর সম্পাদক ডা: মো: ইউনুস সরকার (স্টাফ রিপোর্টার -দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ নেছার আহাম্মদ, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভূইয়া(দৈনিক গণজাগরন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমাম হোসেন (ব্রাহ্মণপাড়া প্রতিনিধি দৈনিক দেশকাল), অর্থ সম্পাদক গাজী মোঃ রুবেল (ব্রাহ্মণপাড়া প্রতিনিধি-দৈনিক ডাক প্রতিদিন ও স্টাফ রিপোর্টার -দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ), নির্বাহী সদস্যরা হলেন- মোঃ মতিউর রহমান হেলাল, মোহাম্মদ ইউনুস, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ সোহেল ইসলাম।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















