নেত্রকোনার পূর্বধলায় খাল থেকে কামরুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে একটি খাল থেকে ভাসান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনে ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে সে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ধলা যাত্রাবাড়ি বাজারে গিয়ে আর বাড়ি ফেরেনি। দুই দিন পর আজ সকালে স্থানীয় লোকজন ধলা যাত্রাবাড়ি বাজারের পাশে ধান খালী খালে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তাদের ধারনা মৃগী রোগের কারনেই খালের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহত কামরুল দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিলেন। বিকৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















