ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের মধ্য বাজারে এ কর্মসূচীর আয়োজন করেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, পিতা মুজিবের আর্দশ ধারণ করে দক্ষ নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিচিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার জন্য শেখ হাসিনা এখন কিংবদন্তী নেত্রী। এছাড়াও এমপি শাওন বৃক্ষ রোপণ কর্মসূচী, চিত্র প্রদর্শণী ও ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সেচ্ছাসেবকলীগ সভাপতি ইশতিয়াক হাসান প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















