চট্টগ্রামের প্রবেশদ্বার বারইয়ারহাটে শীঘ্রই দৃশ্যমান হতে যাচ্ছে বহু আকাঙ্খিত ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চত্ত্বর’। বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাবেক বিমান পরিবহন, পর্যটন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র সম্মানার্থে এই চত্ত্বর স্থাপন করা হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মীরসরাই উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব জসীম উদ্দীন সাথে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুজিক্তযোদ্ধার সন্তান (আমুস)’ এর প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান।
এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশ্যে বলেন, “বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগ এবং দুঃসাহসিক সংগ্রামে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাই আমাদের সকল কাজের সাথে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি অম্লান হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “এই জনপদের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমাদের অহংকার। তাঁকে গৌরবান্বিত করতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের এই উদ্যোগ শীঘ্রই বাস্তয়ায়িত হোক এটা আমার প্রত্যাশা।”
এই বিষয়ে তিনি ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস)’ এর প্রেসিডিয়াম সদস্য মাহবুব-উর রহমান রুহেলের সাথে সভা করে একটি নকশা (ডিজাইন) দাঁড় কারানোরও পরামর্শ দেন।
এসময় ‘আমুস’ সংগঠনের সভাপতি নয়ন কান্তি ধুম এই সৌজন্য সাক্ষাতে সময় দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দীনকে ধন্যাবাদ জানান।
‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চত্ত্বর’ প্রসঙ্গে নয়ন কান্তি ধুম বলেন, “এই দাবি জনগণের, এই দাবি মীরসরাইয়ের সর্বস্তরের জনতার। এই মহান বীরের অনুসরণে যাতে এই জনপদে আরও অনেক সাহসী দেশ প্রেমিক জন্ম নিতে পারে তারই লক্ষে আমরা এই গুণী, কৃতি এবং দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তানের স্মৃতিকে চিরদিন অম্লান করে ধরে রাখতে চাই। স্বাধীনতা যুদ্ধের ১নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্বদানকারী এই বীরের বীরত্ব গাঁথা ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।”
উলোøখ ২৭ জুন ২০১৫ তারিখ সংগঠনের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়। পরবর্তীতে তা উপজেলা সমন্বয় সভায় পাস হয়ে জেলা প্রশাসকের দপ্তরে রয়েছে। যার সমস্ত ডকুমেন্টস আজ উপজেলা চেয়ারম্যানকেও হস্তান্তর করা হয় বলে জানান নয়ন কান্তি ধুম।
এই বিষয়ে ‘আমুস’ সংগঠনের সভাপতি আশা ব্যক্ত করে বলেন, “খুব শীগ্রই আমরা এই ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চত্ত্বর’-এর দৃশ্যমান করার পদক্ষেপ গ্রহণ করেছি”।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমূল, সম্পাদক আবু জাফর, সহ-সভাপতি সাইফুল কবির চৌধুরী তানসেন।
, মো: মহিউদ্দিন, মো. আশেক এলাহী রাসেল, সাংগঠনিক সম্পাদক সরওয়ার্দী নিজামী নওফেল, প্রচার সম্পাদক ইয়াসিন উল্লাহ, সহ প্রচার সম্পাদক আরিয়ান ভাষানি, দপ্তর সম্পাদক নুর উদ্দিন, আনোয়ার, কানন, মামুন, সৈকত, সজল, জয়নাল, ভুট্টু, আলা উদ্দিন, মামুন, গোলাম রসুল, তাহের প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















