মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার এই শ্লোগানে সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অক্টোবর মাসকে ব্যাপি গ্রামীণ ভাঙ্গা সড়ক সংস্কার করা হবে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সদর উপজেলার কাঠরই থেকে জয়নগর সড়ক সংস্কারের মাধ্যমে উদ্ধোধন করা হয়েছে।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার এই শ্লোগানের বাস্তব প্রতিফলন ঘটানোর লক্ষ্যে চলতি অর্থবছর এলজিইডি’র পক্ষ থেকে মাসব্যাপী রক্ষণাবেক্ষণ করা হবে।
গত বুধবার এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এই ঘোষণা দেন। তারই আলোকে আজ থেকে সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও গ্রামীণ সড়ক সংস্কারের কাজ উদ্ধোধন করা হল। যে কোনও জায়গায় সড়ক ভাঙ্গা হলেই সেখানে সংস্কার করা হবে। ইতি মধ্যে চার দফা বন্যায় এলজিইডির আওতাধীন সড়কের ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে। এ জন্য সড়কেরর কাজে আরও বেশি জোর দেয়া হবে। সড়ক রক্ষণাবেক্ষণ কাজে এলজিইডি, সড়ক ব্যবহারকারি জনগোষ্ঠী ও জনপ্রতিনিধিধের অংশগ্রহণ করার উদ্যেগ নেয়া হয়েছে। এ ছাড়া গ্রামীণ অতি দরিদ্র ও কোভিড-১৯ এ সৃষ্ট বেকারত্ব নিরসণের লক্ষ্যে সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের শ্রমঘণ কাজে স্থায়ী ভাবে শ্রমিক নিয়োগ করে বছর ব্যাপি সড়ক সংস্কার কর্মসূচীতে গতিশীলতা বৃদ্ধির উদ্যেগ নেয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি প্রকৌশলী হরজিত সরকার, এলজিইডি সদর উপজেলা আনোয়ার হোসেন, সহকারি প্রকৌশলী আরিফুর ইসলাম প্রমুখ।
এ ছাড়া জেলা ও সদর উপজেলা এলজিইডি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















