০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ইমেইল চালু করলো রুয়েট

শিক্ষা ও গবেষণার মান এগিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ইমেইল চালু করলো রুয়েট। শনিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ভাইস-চ্যান্সেলর কনফারেন্স রুমে রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ প্রাতিষ্ঠানিক ইমেইল চালুর কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, পরিচালক গবেষনা ও সম্প্রসারন প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন ড. মিয়া মোঃ জগলুল সাদত, প্রশাসক কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ড. মোঃ আলী হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ, উপ-পরিচালক মামুনুর রশীদ ও আবু সাঈদ, রুয়েটের অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী অমিত রায় চৌধুরী সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুর ইসলাম সেখ বলেন, “ শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ইমেইল চালু করা রুয়েটের শিক্ষা ও গবেষণার গুনগত মান এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশ-বিদেশে শিক্ষাথীদের অনলাইন ম্যাটেরিয়াল আদান-প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে যা অত্র বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

এই কার্যক্রমটি রুয়েটের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের সার্বিক তত্ত্ববধানে সম্পন্ন করা হবে। বিস্তারিত জানতে শিক্ষার্থীদের রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd এ ভিজিট করতে বলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ইমেইল চালু করলো রুয়েট

প্রকাশিত : ০৮:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০