দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে ছিটকে পড়ে এক হাত দেহ থেকে বিচ্ছিন্ন ও দেহের বিভিন্ন স্থানে গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের ব্যবসায়ী তোয়াকুল মিয়া (৫৮)। সোমবার দুপুরে কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, বণিক কল্যাণ সমিতির সাবেক সদস্য ও শমশেরনগরের বিশিষ্ট মোদী ও স্টেশনারী ব্যবসায়ী তোয়কুল মিযা ব্যবসায়িক কাজে সোমবার দুপুরে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত ট্রেনে সিলেট যাচ্ছিলেন। ট্রেনটি কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির সময় ব্যবসায়ী তোয়াকুল মিয়া ট্রেন থেকে নেমে পানের দোকানে গিয়ে পান কিনেন। এমন সময় পারাবত ট্রেন ছেড়ে দিলে তিনে দৌড়ে আবার ট্রেনের বগিতে উঠতে গিয়ে ছিটকে ট্রেনের নিচে পড়ে যান। ফলে ট্রেনের চাকায় তার বাম হাত কুনইর ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেনটি স্টেশন ত্যাগের পর এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রæত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত ব্যবসায়ী তোয়াকুল মিয়ার ছেলে শাহ আলম মুঠোফোনে সোমবার বিকাল ৪টায় জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার বাবার অস্ত্রপচার হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















