০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হরমুজ আর কখনো আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

ইরানের সংসদ স্পিকার ও প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন-ইসরায়েল যুদ্ধের আগের পরিস্থিতিতে হরমুজ প্রণালি আর কখনো ‘ফিরে যাবে না’। আর-জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে গালিবাফ জানান, আট মাস ধরে চলা এই সংঘাত অবসানের জন্য তেহরানের প্রস্তাবিত সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই কৌশলগত নৌপথটি তদারক করার বিষয়ে ইরান ও ওমান একটি সমঝোতায় পৌঁছেছে।

তিনি আরো বলেন, “সেখানে কোনো ‘মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা বলে কিছু নেই এবং ১৯৮২ সালের (জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন) এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির ভেতরের নিয়মাবলী এর দুই তীরবর্তী দেশের আইন দ্বারাই নিয়ন্ত্রিত হবে।”

শান্তি আলোচনার জন্য সাতটি শর্ত

গালিবাফ জানান, কাতারীয় মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট জবাব দেওয়া হয়েছে, যার মধ্যে শান্তি আলোচনার জন্য তাদের সাতটি শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরো বলেন, ইরান এখন একটি আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, “এখন বল পুরোপুরি আমেরিকার কোর্টে।”

যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি থেকে বিরত থাকে, তাহলে চুক্তি করা সম্ভব। মূলত যুক্তরাষ্ট্রের ওপর আস্থার অভাবই চুক্তির প্রধান বাধা।

ইরানের প্রধান মধ্যস্থতাকারীর রূপরেখা অনুযায়ী শর্তগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, ইরানের অবরুদ্ধ তহবিলগুলো অবমুক্ত করা, সব ফ্রন্টে লড়াই পুরোপুরি বন্ধ করা এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা।

তিনি স্পষ্ট করে জানান, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল এই দাবিগুলো। সুতরাং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে এগুলোর বাস্তবায়ন অপরিহার্য। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি বা অনাস্থা সৃষ্টিকারী আচরণ থেকে বিরত থাকে, তাহলে চুক্তি করা সম্ভব। মূলত যুক্তরাষ্ট্রের ওপর আস্থার অভাবই চুক্তির প্রধান বাধা।”

সতর্কবার্তা ও ইয়েমেন সংকট

গালিবাফ দাবি করেন, মার্কিন কর্মকর্তারা মস্কো সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।

ইরানের বিরুদ্ধে নতুন কোনো মার্কিন সামরিক পদক্ষেপের পরিণতি নিয়ে সতর্ক করে তিনি বলেন, এমন কিছু হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি বড় পরাজয়ের মুখে পড়বেন এবং আগামী জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণকারী নতুন কংগ্রেসের রাজনৈতিক চাপের সম্মুখীন হবেন। ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’- এই স্থবির অবস্থা থেকে বেরিয়ে আসতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।

অন্যদিকে, ইয়েমেনে সৌদি সমর্থিত সরকার ও হুথি বিদ্রোহীদের চলমান সংঘাত প্রসঙ্গে গালিবাফ বলেন, “এতে বাইরের কারো হস্তক্ষেপ করা উচিত নয়।” তবে ইয়েমেনের সরকার ও সৌদি আরব উভয়েই যদি সহায়তা চায়, তবে তেহরান এই সংঘাত নিরসনে মধ্যস্থতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলে জানান তিনি।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

আইপিএলে ফিরছেন মোস্তাফিজ? নিলামে নাম লেখাচ্ছেন আরও ৬ বাংলাদেশি

হরমুজ আর কখনো আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

প্রকাশিত : ০১:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬