শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির সদস্যরা।
৫ অক্টোবর বিকাল ৫ টার সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডামুড্যা উপজেলা শাখা কমিটির সদস্যরা নিবার্হী অফিসারের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক এ এইচ এম নজিবুল হক (জুয়েল) ডামুড্যা উপজেলা কমিটির সভাপতি, নুরুজ্জামান ঝন্টু,সাধারন সম্পাদক, মিলাদ হাওলাদার, মোঃনাজমুল হাসান নিরব,যুগ্ন সাধারন সম্পাদক, মনিরুজ্জামান,মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন বিষয়ক সম্পাদক সহ কমিটির অন্যন্যা সদস্যদের উপস্থিতি ছিলেন।
এসময় উপজেলা নির্বাহি অফিসার মর্তুজা আল মুঈদ বলেন আপনারা জানেন যে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের ব্যাপকভাবে সম্মান দিচ্ছে এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর করে দিচ্ছে তাদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করে দিয়েছে,তিনি আরো বলেন আমি আশা করি আপনারও মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিবেন এবং আপনাদের উপর দায়িত্ব সঠিকভাবে পালন করবেন আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















