০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মির্জাপুর পৌরসভার নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুল দায়িত্ব নিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন। শিমুল তার স্বামী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্থলাভিসিক্ত হলেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা হয়।

আলোচনাসভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

এরআগে নতুন মেয়র পৌরসভা মিলনায়তনে পৌঁছালে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলররা ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মির্জাপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় সালমা আক্তার শিমুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

মির্জাপুর পৌরসভার নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত : ০৮:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০