০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মেসির বিমানে চড়ে আর্জেন্টিনায় সতীর্থরা

ইউরোপে ক্লাব ফুটবল খেলা আর্জেন্টাইন ফুটবলারদের নিজের ব্যক্তিগত বিমানে করে নিজ দেশে পৌঁছেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য জাতীয় দলের সতীর্থদের নিয়ে মেসির এমন উড়াল দেওয়া। তবে তাদের সঙ্গে মেসির বন্ধু উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও আছেন।

ইতিমধ্যে কিছু ফুটবলারকে নিয়ে বুয়েন্স আয়ার্সে অনুশীলন শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ক্লাবের খেলা শেষে আর্জেন্টিনায় পৌঁছালেন মেসিসহ পাওলো দিবালা, লুকাস ওকাম্পোস, মার্কোস আকুনিয়া, নিকোলাস ওতামেন্দিরাও। তাদের সঙ্গে যোগ দেওয়া সুয়ারেজ অবশ্য বুয়েন্স আয়ার্স থেকে উড়াল দেবে উরুগুয়ের উদ্দেশ্যে।

কোচ লিওনেল স্কালোনির অধীনে আজ থেকে অনুশীলন শুরু করবেন মেসিরা। তার আগে করোনা পরীক্ষা দেবেন তারা। ৯ অক্টোবর শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। ১৪ অক্টোবর বুধবার তাদের আরেক প্রতিপক্ষ বলিভিয়া।

এদিকে মেসির সঙ্গী হওয়া সুয়ারেজের উরুগুয়ের খেলাও একই দিনে। তাদের প্রথম প্রতিপক্ষ চিলি, পরেরটি ইকুয়েডর।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

মেসির বিমানে চড়ে আর্জেন্টিনায় সতীর্থরা

প্রকাশিত : ০৩:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০