ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদন্ড এবং বিচারকার্য দ্রুত সম্পন্ন করার দাবীতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ অক্টোবর সকাল ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাধারণ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা অংশগ্রহন করে বক্তব্য রাখেন। বক্তব্যে তারা দেশব্যাপী ধর্ষণ বন্ধ করতে ও ধর্ষকদের দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















