০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বরিশাল নগর ভবনের ৪ কর্মকর্তা চাকরিচ্যুত

অর্থনৈতিক অনিয়ম, চাকরির বিধিমালা ভঙ্গ, জ্ঞাত আয় বহির্ভূভ সম্পদ অর্জন, স্বজনদের নামে স্টল বরাদ্দসহ নানান অনিয়ম-দুর্নীতির কারণে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

চাকরিচ্যুতরা হলেন- বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, উপ সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, ট্রেড সুপারিন্টেন্ডেন্ট মো. আজিজ শাহিন ও বাজার সুপারিন্টেন্ডেন্ট নুরুল ইসলাম।

জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, সব প্রক্রিয়া সম্পন্ন শেষে নিয়মানুযায়ী তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।

গত ২৯ মে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন এ সংক্রান্তে আদেশ/নোটিশ জারি করেন।

উল্লেখ্য, অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পর বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, ট্রেড সুপারিন্টেন্ডেন্ট আজিজ শাহিন ও বাজার সুপারিন্টেন্ডেন্ট নুরুল ইসলাম চাকরিচ্যুত হওয়ার আগ পর্যন্ত বরখাস্ত অবস্থায় ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

বরিশাল নগর ভবনের ৪ কর্মকর্তা চাকরিচ্যুত

প্রকাশিত : ০৭:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০