০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পঞ্চগড়-রাজশাহী ট্রেনের নাম হবে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’

আগামী ১৫ অক্টোবর থেকে পঞ্চগড়-রাজশাহী রুটে চালু হতে যাচ্ছে নতুন ট্রেন। ইতোমধ্যে এই ট্রেনের নামকরণ করা হয়েছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’।

মঙ্গলবার (৬ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রী অ‌্যাডভোকেট নুরুল ইসলাম সুজনরেলপথমন্ত্রীর নিজ জেলা পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় বন্দর এলাকা বাংলাবান্ধার নামের সাথে মিল রেখে নিজেই এই ট্রেনের নামকরণ করা হয়েছে।

পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পঞ্চগড়-রাজশাহী ট্রেন চলাচলের। এ ট্রেন সার্ভিস চালু হতে যাওয়ায় পঞ্চগড়বাসীসহ উত্তরাঞ্চলের মানুষের আরেকটি প্রত্যাশা পূরণ হতে চলেছে।

এর আগে গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) রেলমন্ত্রী পঞ্চগড়ের বোদায় সারের বাফার গুদাম উদ্বোধনে এসে জানান, আগামী ১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হবে। ওই দিন রেলপথ মন্ত্রী নিজে এই ট্রেনের উদ্বোধন করবেন বলেও জানান ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

পঞ্চগড়-রাজশাহী ট্রেনের নাম হবে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’

প্রকাশিত : ০৮:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০