মাগুরায় নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসার জন্য এক কালীন আর্থিক অনুদান ও সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে চেক বিতরণ করা হয়েছে ।
গতকাল মঙ্গলবার দুপুরে সরকারি শিশু পরিবারে জেলা সমাজসেবা কার্যালয় মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম । বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু ও সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা । অনুষ্ঠানে জেলার ৪৩ জন নিউরো প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা হারে ৪ লক্ষ ৩০ হাজার টাকা,৩২টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২০ হাজার টাকা হারে ৬ লক্ষ ৪০ হাজার টাকা, ১০ জন প্রতিবন্ধীর মাঝে ১০টি হুইল চেয়ার,২ জন দুস্থ মহিলার মাঝে ২ টি সেলাই মেশিন ও ১শ’ জন অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল,২ কেজি ডাল,২ কেজি তেল ও ২ কেজি লবন বিতরণ করা হয় ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















