সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন থেকে ইয়াবা সহ ০৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার হাসিবুল আলমের দিক নির্দেশনায় ও ওসি ডিবি জনাব মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ নাজমুল হক সহ তার সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় সিরাজগঞ্জ থানাধীন সায়েদাবাদ গ্রামস্থ সায়েদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে হতে ২০০ পিস ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. লাবু আহমেদ (৩৮), মো. মিজানুর রহমান (২১), মো. নুর আলম (৩৬) ও সদর উপজেলার মো. বিল্লাল হোসেন (৩৪)।এই বিষয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















