০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জয়পুরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • অনিক আহমেদ
  • প্রকাশিত : ০৬:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • 75

মুজিববর্ষ উপলক্ষে জয়পুরহাটে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) পাঁচবিবি উপজেলার কাশপুর গ্রামে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের (বিভিএসএফ) সহ-সম্পাদক মো. তাজমিলুর রহমানের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না। চিকিৎসা ব্যবস্থাপনায় প্রধান দায়িত্ব পালন করেন ভেটেরিনারি সার্জন (ভিএস) ডাঃ মোঃ হাসান আলী। এ সময় বিনামূল্যে গবাদী পশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়।

বিভিএসএফ নেতা তাজমিলুর রহমান বলেন, সরকারের প্রাণিসম্পদ উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য সেবার মাধ্যমে দেশের আমিষ চাহিদা পূরণ করে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট ফেডারেশন কাজ করে যাচ্ছে। মুজিববর্ষে প্রাণিসম্পদের উন্নয়নে সকল ধরনের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।

প্রধান অতিথি বলেন, জয়পুরহাট জেলায় এমন কাজ সত্যিই প্রসংশার দাবিদার। এই উদ্যোগে পাশে থাকবো সব সময়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বলেন যেকোনো সেবামূলক কাজে সসর্বদা পাশে থাকার অঙ্গীকার জ্ঞাপন করেন। ভেটেরিনারি চিকিৎসক ডা: মো. হাসান আলী উপজেলায় এমন আরো কর্মসূচি অব্যাহত রাখার অাহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

জয়পুরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০