০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

দুর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন শরীয়তপুর পুলিশ সুপারের মতবিনিময়

আসন্ন শারদীয় দূর্গোৎসব-২০২০ উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যদের সাথে শরীয়তপুর পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান মতবিনিময় করেন। বুধবার সকাল ১১.৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয় এ মতবনিমিয় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রশীদুল বারী, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, ডিআইও-২ মোঃ কামরুল ইসলাম, পালং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল আলম, পুলিশ পরিদর্শক (যানবাহন শাখা) মোঃ জামাল হোসেন মীর, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায়, সাধারন সম্পাদক মানিক ব্যানার্জী প্রমূখ এবং শরীয়তপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, প্রতিটি পূজা মন্দিরে সিসি টিভি স্থাপনের ব্যবস্থা রাখতে হবে। মন্দির কর্তৃপক্ষ থেকে সেচ্ছাসেবক দল গঠন করে নিরাপত্তা প্রহরার ব্যবস্থা করতে হবে। মন্দির এলাকায় বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখতে হবে, মন্ডপের ভিতরে ভীড় করা যাবেনা এবং প্রবেশ ও বাহিরের জন্য আলাদা রাস্তা থাকবে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপ ও উক্ত এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

দুর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন শরীয়তপুর পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশিত : ০৮:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০