১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসছে

দীর্ঘ চার মাস পরে আজ শনিবার পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসছে। সবকিছু অনুকূলে থাকলে ‘১বি’ নামের এই স্প্যানটি বসানো হবে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর ৪ ও ৫ নাম্বার পিলারের উপর।

এটি বসানো হলে পদ্মা সেতুর দৈর্ঘ্য দাঁড়াবে ৪ হাজার ৮০০ মিটার বা প্রায় ৫ কিলোমিটার।

গত আগস্ট-সেপ্টেম্বর মাসে ৫টি স্প্যান খুঁটির ওপর বসানোর লক্ষ্য ছিল। তবে মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় একটি স্প্যানও বসানো সম্ভব হয়নি। এখন পদ্মায় বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও স্বাভাবিক গতিতে ফিরেছে। ফলে পদ্মা সেতুর নির্মাণ কাজেও গতি ফিরেছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট ৪২টি খুঁটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি। আর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসছে

প্রকাশিত : ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০