০১:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ধর্ষকেরা পশু: প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ধর্ষকদের ‘পশু’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের এই পশুর হাত থেকে বাঁচাতে সরকার সংশ্লিষ্ট আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করেছে। তিনি বলেন, ‘ধর্ষকেরা হলো পশু, যে কারণে তারা তাদের অমানবিক প্রকৃতি দেখায়, এ কারণেই আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়, আমরা আইন সংশোধন করেছি এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অন্তর্ভুক্ত করে আমরা মন্ত্রিসভায় সংশোধনীটি পাস করেছি।’

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনা বলেন, এখন সংসদ অধিবেশন না থাকায় সংশোধনী কার্যকর করার জন্য সরকার একটি অধ্যাদেশ জারি করছে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো উদ্ভূত যেকোনো সমস্যার মোকাবিলা করা এবং এটি সমাধান করা।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ধর্ষকেরা পশু: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০