০১:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

প্রখ্যাত লেখক রশীদ হায়দার আর নেই

লেখক, মুক্তিযুদ্ধ গবেষক রশীদ হায়দার। ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লেখক, মুক্তিযুদ্ধ গবেষক ও বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে মেয়ে শাওন্তী হায়দারের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন রশীদ হায়দার। জামাতা ইশতিয়াক আজাদ এ তথ্য জানান।

রশীদ হায়দারের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

রশীদ হায়দারের ভাই কবি জাহিদ হায়দার বলেন, রশীদ হায়দার ৯ মাস ধরে পারকিনসন রোগে ভুগছিলেন।

রশীদ হায়দার দুই মেয়ে হেমন্তী হায়দার ও শাওন্তী হায়দারসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রশীদ হায়দারের স্ত্রী আনিসা আখতার ২০১৯ সালে মৃত্যুবরণ করেন।

বার্তা সংস্থা বাসস জানায়, রশীদ হায়দার গল্প-উপন্যাস-নাটক-অনুবাদ-নিবন্ধ-স্মৃতিকথা ও সম্পাদনা মিলিয়ে ৭০টির বেশি বই রচনা করেছেন। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কাদির পুরস্কার, অগ্রণী ব্যাংকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

প্রখ্যাত লেখক রশীদ হায়দার আর নেই

প্রকাশিত : ০২:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০