চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় আইসিসির সভাপতি পদ থেকে সরে দাঁড়ান শশাঙ্ক মনোহর। কথা ছিল এক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ঠিক করে নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করবে আইসিসি। তবে নিজেদের মধ্যে মতৈক্য না আসায় তিন মাসেও এর কোনো সুরাহা হয়নি। এমন অবস্থায় আইসিসি নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করছে। তারা জানিয়েছে, ভবিষ্যৎ আইসিসি সভাপতি পদের জন্য নোমিনেশন সংগ্রহ করে জমা দিতে।
এরজন্য ১৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে তারা। এরমধ্যে নোমিনেশন সংগ্রহ করে জমা দিতে হবে আইসিসি সভাপতি পদপ্রার্থীকে। চলতি বছরের মধ্যে নতুন সভাপতি নির্ধারণ করতে চাইছে আইসিসি। এদিকে আইসিসির নোমিনেশন সংগ্রহ করা যেকোনো প্রার্থীকে অবশ্যই বর্তমান বোর্ডের কোনো পরিচালকের সমর্থন অর্জন করতে হবে।
এদিকে আইসিসি এবারের সভাপতি নির্ধারণের কোনো প্রক্রিয়া এখনো নির্ধারণ করেনি। আর এটিই সভাপতি নির্ধারণ করার পথে প্রধান অন্তরা হয়ে আছে। এর আগে নির্বাচিত সভাপতি শশাঙ্ক মনোহর ২০১৬ সালে প্রথমবার গোপন ভোটে জয়লাভ করে আইসিসি প্রধান পদে আসীন হোন। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হোন তিনি।
মনোহরের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে ইমরান খাজাকে বসিয়ে নির্বাচনের পরিকল্পনা ছিল বোর্ডের। পরে নিজেদের মধ্যে এক না হতে পারায় সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। এইজন্য এখনো গোপন ব্যালটে নির্বাচন হবে নাকি সাধারণ ভোটে সভাপতি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত করেনি তারা। তবে আইসিসির সভাপতি নির্বাচন হবে, এটা এখন অনেকটাই নিশ্চিত।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























