০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে সহোদর দুই ভাইসহ তিনজন নিহত

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে সহোদর দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। আজ রবিবার ভোর রাত ৪টার দিকে  উপজেলার স্বল্প দশাল এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহতরা হচ্ছে, উপজেলার স্বল্প দশাল গ্রামের মৃত মোঃ হেকিমের ছেলে স্বপন (২২) ও রিপন(২৪) এবং একই গ্রামের মৃত কুরপান আলীর ছেলে মুকলেছ (২৮)।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির সাব ইন্সপেক্টর সমর নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাহতা ইউনিয়নের গ্রাম স্বল্প দশাল গ্রামে ট্রেন লাইনের কাছে মাছ ধরার জন্য সেলুন মেশিন দিয়ে পুকুর সেচ দিচ্ছিল।
পরে রাত ৪টার দিকে শরীরে ক্লান্তি আসায় তারা ট্রেন লাইনের উপর ঘুমিয়ে পড়ে। এসময় সেলু মেশিনের শব্দে ট্রেন আসায় শব্দ শুনতে পায়নি। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।
ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সমর।
ট্যাগ :

৫ আগস্ট ছুটি ঘোষণা নোয়াবের

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে সহোদর দুই ভাইসহ তিনজন নিহত

প্রকাশিত : ০৪:৪১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে সহোদর দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। আজ রবিবার ভোর রাত ৪টার দিকে  উপজেলার স্বল্প দশাল এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহতরা হচ্ছে, উপজেলার স্বল্প দশাল গ্রামের মৃত মোঃ হেকিমের ছেলে স্বপন (২২) ও রিপন(২৪) এবং একই গ্রামের মৃত কুরপান আলীর ছেলে মুকলেছ (২৮)।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির সাব ইন্সপেক্টর সমর নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাহতা ইউনিয়নের গ্রাম স্বল্প দশাল গ্রামে ট্রেন লাইনের কাছে মাছ ধরার জন্য সেলুন মেশিন দিয়ে পুকুর সেচ দিচ্ছিল।
পরে রাত ৪টার দিকে শরীরে ক্লান্তি আসায় তারা ট্রেন লাইনের উপর ঘুমিয়ে পড়ে। এসময় সেলু মেশিনের শব্দে ট্রেন আসায় শব্দ শুনতে পায়নি। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।
ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সমর।
বিজনেস বাংলাদেশ/বিএইচ