০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ডিএমপির শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক গোলাম ফারুক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশন) ও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ভাটারা থানায় কর্মরত পুলিশ পরিদর্শক অপারেশন মো. গোলাম ফারুক।

গত রোববার ১৮ অক্টোবর ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে রাজারবাগে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

পুলিশ পরিদর্শক অপারেশনস হিসেবে ভাটারা থানায় যোগদানের পরপরই অপরাধ দমনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলা তদন্তে রহস্য উদঘাটন করে তিনি একজন দক্ষ এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিতি লাভ করেন।

একজন সাহসী ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ভাটারাবাসীর কাছে আস্থাভাজন হয়ে উঠা গোলাম ফারুক করোনা মহামারির ক্রান্তিকালে পরিচিত হয়ে উঠেছিলেন একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে।

তার মানবিক গুণাবলীর কারণে সাধারণ জনগণ যে কোনো সমস্যা নিয়েই নির্দ্বিধায় চলে আসেন তার কাছে। টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার আগতেরিল্যা গ্রামে জন্মগ্রহণকারী এই কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ডিএমপি সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তিনি ভাটারা থানার অফিসার ফোর্সদের সঙ্গে নিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য ও অস্ত্র-গুলিসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করেন।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কৃষ্ণ পদ রায়সহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. গোলাম ফারুক বলেন, আমি পুলিশে যোগদান করার পর থেকে দেশ ও জাতির জন্য কাজ করে যাব সেই প্রতিজ্ঞা করেছি। এই অর্জন আমার একার নয় আমাকে যারা সহযোগিতা করেছেন এই অর্জন তাদেরও। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করার জন্য।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন’কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

ডিএমপির শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক গোলাম ফারুক

প্রকাশিত : ১২:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০