০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

দশম ‘বিশেষ’ অধিবেশন ৮ নভেম্বর শুরু

আজ বুধবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আহ্বান করা সংসদের দশম অধিবেশন হবে বিশেষ অধিবেশন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ৮ নভেম্বর রোববার শুরু হওয়া এটি বিশেষ অধিবেশন হিসেবে বসছে। এদিন সন্ধ্যা ৬টায় সংসদের অধিবেশন বসবে। করোনাকালের অধিবেশনগুলোর মতো এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন চলবে।

এর আগে চলতি বছর মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম, অষ্টম ও নবম অধিবেশন শেষ হয়। এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই আয়োজন চলছে। আগের তিনটি অধিবেশনের মতো এবারও অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ এমপিদের সংসদে যাওয়ার জন্য উৎসাহ দেয়া হবে।

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে আবারও সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রস্তুতি নিয়েছে সংসদ। এর আগে প্রস্তুতি শেষ করেও করোনার কারণে তা হয়নি।

জানা যায়, ভেস্তে যাওয়া আগের অধিবেশনের প্রস্তুতির মতো এবারও বিদেশি অতিথিদের এ বিশেষ অধিবেশনে আমন্ত্রণ জানানো হবে। সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

দশম ‘বিশেষ’ অধিবেশন ৮ নভেম্বর শুরু

প্রকাশিত : ০৬:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০