০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় ডামুড্যায় বীর মুক্তিযোদ্ধা মোশারফ সরদারের দাফন সম্পন্ন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবার ২২ অক্টোবর রাতে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ সরদার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
আজ শুক্রবার ( ২৩ অক্টোবর) সকালে মরহুমের নিজ বাড়ি শিধলকুড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে মরহুমের মৃত দেহের কফিনে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।
এরপর মরহুমের পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ,ডামুড্যা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার আবু বেপারি, ডামুড্যা থানার এসআই মোঃ ওলিয়ার রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যগণ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ সরদার এর দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রাষ্ট্রীয় মর্যাদায় ডামুড্যায় বীর মুক্তিযোদ্ধা মোশারফ সরদারের দাফন সম্পন্ন

প্রকাশিত : ০৭:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০