০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ভোলায় অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, তলিয়ে গেছে ফসলি জমি ও মৎস্য খামার

  • গজনবী, ভোলা:
  • প্রকাশিত : ০৭:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • 71

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার উপকুলীয় অঞ্চলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর রাত থেকেই শুরু হয় বিরামহীন বৃষ্টি । এতে করে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ। টানা ২ দিনের বৃষ্টিতে দেখা মেলেনি সূর্যের। চরফ্যাশন ও দৌলতখান উপজেলার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। টানা বৃষ্টিতে শারদীয় দুর্গাৎসব উদযাপনেও সমস্যায় পড়েন হিন্দু ধর্মাবলম্বীরা।
এদিকে অতি বর্ষনের ফলে পুকুর, নালা , খাল ও বিল পানিতে থৈথৈ অবস্থায় রয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শত শত মৎস্য খামার ও ফসলী জমি । এতে করে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় মৎস্য খামারি ও কৃষকরা জানায়।
ভোলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসগারে সৃষ্ট নিম্নচাপের ফলে উপকূলীয় এলাকাগুলোতে আগামী দুই একদিন এ ধরণের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ভোলায় অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, তলিয়ে গেছে ফসলি জমি ও মৎস্য খামার

প্রকাশিত : ০৭:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০