০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

কুমিল্লায় মহিলা কাউন্সিলরকে ছুরিকাঘাতকারী গ্রেপ্তার

কুমিল্লা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১৬,১৭,ও ১৮ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নেহার বেগমকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টাকারী রফিকুল রুক্কু মিয়াকে কোতায়ালী থানার চকবাজার ফাড়ির পুলিশ আটক করে কোর্টে চালান করেছে। রুক্কুমিয়া গত বৃহস্পতিবার সকালে সুজানগর পাথুরিয়াপাড়া সড়কে পূর্বপরিকল্পিতভাবে কাউন্সিলর নেহার বেগমকে হত্যার উদ্দেশ্যে পেছনদিক থেকে ঘারে এন্টিকাটার দিয়ে ছুরিকাঘাত করে রফিকুল রুক্কু মিয়া। এতে নেহার বেগমের ঘাড় কেটে যেয়ে রক্তক্ষরণ হয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। পরবর্তিতে স্থানীয় জনগন চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে তার ঘারে ৩০টি সেলাই লাগে। খবর পেয়ে ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল তার লোকজন নিয়ে চকবাজার বাসষ্টেন্ড থেকে রুক্কুমিয়াকে ধরে চকবাজার পুলিশ ফাড়িতে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘাতক রুক্কু মিয়াকে ধরে পুলিশে দেয়ায় এলাকাবাসী ও সচেতন মহল কাউন্সিলর সোহেলকে ধণ্যবাদ জানিয়েছেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক সাংবাদিককে জানান, এ ব্যাপারে নেহার বেগম ৩২৬ ও ৩০৭ ধারায় একটি মামলা দায়ের করলে আসামী রুক্কু মিয়াকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কুমিল্লায় মহিলা কাউন্সিলরকে ছুরিকাঘাতকারী গ্রেপ্তার

প্রকাশিত : ০১:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০