০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

মার্কিনীদের বিনামূল্যে টিকা দেবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে জাতীয় কৌশলের অংশ হিসেবে আমেরিকার সব নাগরিককে বিনামূল্যে করোনাভাইরাস ভ্যাকসিন দেবেন। শুক্রবার মহামারি পরিকল্পনা ঘোষণার সময় একথা বলেছেন বাইডেন।

প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে মহামারি করোনাভাইরাস মোকাবিলা তুলে ধরেন বাইডেন। এসময় তিনি বলেন, একটি নিরাপদ ও কার্যকর করোনা ভ্যাকসিন হাতে পেলে, তা যুক্তরাষ্ট্রের সব নাগরিককে বিনামূল্যে প্রদান করা হবে।

মহামারি মোকাবিলায় ট্রাম্পকে ব্যর্থ উল্লেখ করে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট এরই মধ্যে হাল ছেড়ে দিয়েছেন এবং আমেরিকা ছেড়েছেন। মহামারির স্বাস্থ্যবিধি মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলা বাইডেন জানিয়েছেন, তিনি নির্বাচিত মহামারি নিয়ন্ত্রণে আনাতেই মনোযোগ দেবেন এবং দুর্ভোগে থাকা আমেরিকানদের সহযোগিতা করবেন।

এদিকে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও বিনামূল্যে মার্কিন নাগরিকদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনটি প্রস্তুত হয়ে যাবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

মার্কিনীদের বিনামূল্যে টিকা দেবেন বাইডেন

প্রকাশিত : ০৩:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০