১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১০৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭। এর মধ্যে ৫ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৩৬৩ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ ও ২ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন’কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১০৯৪

প্রকাশিত : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০