স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড়া দেওয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। সিলেটের আলোচিত ঘটনার প্রধান আসামী শনাক্ত হয়েছে। অতি শ্রীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। শনিবার টাঙ্গাইলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন জনতার পুলিশ হতে। সেই লক্ষে পুলিশ বাহিনী জনগনের সাথে কাজ করে যাচ্ছে। ‘জনতাই পুলিশ, পুলিশ জনতা’। এছাড়াও করোনায় পুলিশের কার্যক্রম প্রশসংনীয়। করোনা আক্রান্তদের লাশ ও করোনায় আক্রান্তদের লাশ স্বজনরা রাস্তায় ফেলে গেলেও পুলিশ সেই লাশ উদ্ধার করে দাফন করেছে। অন্যদিকে পুলিশের জনবল বৃদ্ধি, প্রশিক্ষনের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো দক্ষ করা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের কাজ চলছে। ইতিমধ্যে পুলিশ বাহিনীতে দুটি হেলিকপ্টার যোগ করার প্রক্রিয়া চলমান। এছাড়া করোনার মধ্যে অন্যান্য হাসপাতালে চিকিৎসা সেবা দিতে হিমসিম খেলেও পুলিশ হাসপাতাল রোগীদের সেবা দিয়ে মানুষের বিশ্বস্ততা অর্জন করেছে। পরে তিনি ঘাটাইলের সাবেক এমপি মরহুম মতিউর রহমানের কবরের জিয়ারতে উদ্দেশ্যে রওনা হন।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খান, টাঙ্গাইল (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর

















