বিরোধী দলগুলোর নেতারা যে বৈঠক করছেন তা ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, এই বৈঠক থেকে কী লাভ হয়েছে, তা প্রশ্ন তোলাই যায়। কারণ বিরোধী দলগুলোর নেতারা সেনাবাহিনীর বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করছেন, যা শত্রুরাও ব্যবহার করেন না। আমি ক্ষমতায় থাকি বা না থাকি, বিরোধী দলের নেতারা যে আর ক্ষমতায় ফিরতে পারবেন না, তা নিশ্চিত।
গতকাল শুক্রবার রাতে পাকিস্তানের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইমরান খান এসব কথা বলেন।
পাকিস্তান মুসলিম লিগের নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ইংল্যান্ড থেকে ফেরানো প্রসঙ্গে ইমরান খান বলেন, তাঁকে ফিরিয়ে আনা হবে। প্রধানমন্ত্রী বরিস জনসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সরকার যোগাযোগ করে চলেছে, যেন নওয়াজ শরিফকে দ্রুত ফিরিয়ে আনা যায়।
এআরওয়াই নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে ইমরান খান বলেছেন, আমি ক্ষমতায় থাকি বা না থাকি, আমি নিশ্চিত করছি যে প্রতিবাদকারী বিরোধী দলের নেতারা আর কখনো ক্ষমতায় ফিরে আসতে পারবেন না।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























