০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

পৌরসভা নির্বাচন যথাসময়ে হবে : নির্বাচন কমিশন

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • 80

পৌরসভা নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কমিশনের সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০২১ সালের প্রথমদিকে অনেক পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে। এসব পৌরসভার নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পৌরসভা আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের বিধি-বিধানও উল্লেখ করা হয়। এতে বলা হয় পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে পৌরসভা সাধারণ নির্বাচন পেছানোর কোনও সুযোগ নেই। সংশ্লিষ্ট আইন অনুযায়ী পৌরসভাগুলোর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বিজনেস বাংলাদেশ/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

পৌরসভা নির্বাচন যথাসময়ে হবে : নির্বাচন কমিশন

প্রকাশিত : ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০