করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতির পর আবারো ফ্লাইট চালু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে।
এয়ার বাবল চুক্তির অধীনে আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী। ইউএস-বাংলা এয়ারলাইন্স এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী দিনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রথম বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালু করেছে। ঢাকা থেকে চেন্নাই রুটে এখন থেকে নিয়মিত ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বিজনেস বাংলাদেশ/ এ আর

















