০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

কুমিল্লায় ৫ ডাকাত গ্রেফতার

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে একটি দল নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ জানান, একদল সশস্ত্র ডাকাত কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ৩টি চাকুসহ দেশিয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- শাসনগাছা এলাকার আশিক (৩০), আরিফ (২৭), ইলিয়াছ (৩৫), জেলার মুরাদনগরের সালাহ উদ্দিন টিপু (২২) ও ফেনীর আলী নূর ওরফে সুজন (২৫)।

এ ব্যাপারে মঙ্গলবার কোতোয়ালি মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা হয়েছে। ডিবির এসআই শাহ কামাল আকন্দ আরও জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

কুমিল্লায় ৫ ডাকাত গ্রেফতার

প্রকাশিত : ০৯:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮