০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

রোগী আটকে টাকা আদায় বন্ধে আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

রোগীকে আটকে রেখে টাকা আদায় করা অপরাধ বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, বেসরকারি হাসপাতালে সেবার নামে হয়রানি ও অর্থ আদায় বন্ধ করতে সরকার নতুন আইন করতে যাচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

বিরোধী দলের সদস্য নূর ই হাসনা লিলি চৌধুরী নোটিশে বলেন, রাজধানীসহ দেশের বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টের নামে রোগীকে আটকে রেখে লাখ লাখ টাকা আদায় ও নানা ধরনের হয়রানি করা হয়।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, অনেক বেসরকারি হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটছে। তাঁরাও অনেক অভিযোগ পেয়েছেন। মুমূর্ষু রোগীকে আটকে রেখে টাকা আদায় করা হয়। মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হয়।

তিনি বলেন, এমনও প্রমাণ আছে, রোগী মারা গেছে কিন্তু রোগী লাইফ সাপোর্টে আছে বলে টাকা আদায় করা হয়েছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি।

অনেকে ফাইভ স্টার হোটেলের মতো হাসপাতাল চালায় বলে সরকারের এ মন্ত্রী বলেন, তাদের বোঝা উচিত, মানুষ জীবন বাঁচাতে হাসপাতালে যায়। অথচ এই রোগীদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করা হয়। এটা একটা ক্রাইম।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রোগী আটকে টাকা আদায় বন্ধে আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮