০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের পর ভারত সীমান্তের ওপার থেকে বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাঁটাতারের বেড়ার ওপাশ পাশ থেকে মোঃ শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর সীমান্তের ভারতীয় অংশ লংকামোড়া এলাকা থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিজিবির মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্হলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করে নিখোঁজের পরিবার। লাশ সনাক্তের পর শনিবার গভীর রাতে বিএসএফ তার মরদেহটি নিয়ে যায়। নিহত শাকিল উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। সে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলো বলে পরিবারের লোকজন জানায়।

শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি দেখার পর বিজিবি-বিএসএফ বিষয়টি নিয়ে আলোচনা করে। এরপরই শাকিলের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করে। তবে মরদেহটি ভারত সীমানায় ওপাশে পাওয়া যাওয়ায় সেখানকার পুলিশ এসে সেটি নিয়ে যায়।

এ ব্যাপারে বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতের অংশে পাওয়া যাওয়ায় বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের মধ্যে আলাপ- আলোচনার মাধ্যমে ময়নাতদন্তের জন্য ভারতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে সে কিভাবে সীমান্তের ওপারে গিয়েছে কিংবা কিভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে তদন্তের পর জানা যাবে ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নিখোঁজের পর ভারত সীমান্তের ওপার থেকে বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৪:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬