০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

মেসিকে সামলানো কঠিন!

বার্সেলোনায় খুব বেশি দিন ছিলেন না কিকে সেতিয়েন। জানুয়ারিতে যোগ দিয়ে আগস্টেই চাকরি হারান চ্যাম্পিয়নস লিগে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর। অবশ্য এই কম সময়ে বিতর্কেও যে জড়াননি এমনও নয়। মেসিদের সঙ্গে কিছুটা উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়েছিল। তখন সে বিষয়ে তিনি মুখ খোলেননি। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সেতিয়েনের মন্তব্যেই টের পাওয়া গেলো, মেসিসহ অনেকের সঙ্গেই বোঝা-পড়ায় সমস্যা হয়েছিল তার।

স্প্যানিশ একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা সত্যি, বার্সায় কয়েকজন খেলোয়াড় আছে, যাদের সামলানো কঠিন। তার মধ্যে মেসি অন্যতম। আর এটা আরও কঠিন হয়ে যায়, যখন নাকি কেউ জিততে অভ্যস্ত হয়ে পড়ে। এরা বার্সার হয়ে ১৪ বছর ধরে ট্রফি জিতে আসছে, জিতেছে সবই। সেক্ষেত্রে কেউ কিছু জিততে না পারলে দুশ্চিন্তা বেড়ে যায়। আর এটাই ক্ষতিকারক হয়ে দাঁড়ায়।’

অবশ্য তিনি এটা স্বীকার করতে বাধ্যই হয়েছেন যে, মেসি সর্বকালের সেরা ফুটবলার, ‘আমাদের এটা মাথায় রাখতেই হবে, মেসি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। যেখানে বার্সাই তাকে এভাবে গ্রহণ করেছে, বহু বছরে পাল্টাতে পারেনি। সেখানে আমি কীভাবে তাকে পাল্টাতে পারবো?’

প্রাণভোমরা মেসি খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন, তিনি আসলে কী চাইছেন- এমনটাই দাবি সেতিয়েনের, ‘ও খুবই কম কথা বলে। তবে সেটাই সে বলে, যা চায়।’

তিনি আরও মনে করেন, ‘লাখো ভক্ত বা সমর্থক এমনটাও ভাবে যে মেসি অথবা অন্য কোনও খেলোয়াড় ক্লাব অথবা কোচের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।’

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

মেসিকে সামলানো কঠিন!

প্রকাশিত : ০৪:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০