০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

লাইফ সাপোর্টে সাবেক ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে সেখানে চিকিৎসাধীন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীকে।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এতথ্য জানিয়েছেন।

৮৪ বছর বয়সী শওকত আলী কিডনি, ডায়াবেটিস, নিউমোনিয়া ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর পরিবার দেশবাসীর কাছে সুস্থ কামনায় দোয়া চেয়েছে।

১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলায় শওকত আলীও আসামি ছিলেন। তিনি শরীয়তপুর-২ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফের যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: ইরানের হুঁশিয়ারি

লাইফ সাপোর্টে সাবেক ডেপুটি স্পিকার

প্রকাশিত : ০১:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০