০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

করোনা নিয়ে গুজব ও সহিংসতা কমেছে

বাংলাদেশে মার্চ মাসে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে গুজব ও সহিংসতার ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। শেষ তিন মাসে (আগস্ট-অক্টোবর) এ দুই ধরনের অপরাধ কমার চিত্র তুলে ধরেছে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)।

অপরদিকে করোনা সম্পর্কিত সহিংসতার ঘটনা ঘটেছে ১৫১টি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। আহত হয়েছেন ৬০৮ জন। সবচেয়ে বেশি আহত হয়েছেন এপ্রিল মাসে।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে দুই হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে ৭৩১ জনের। এরপরের অবস্থান ঢাকার। এই বিভাগে ৩৯৪ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। ৩৫২ জন ও ২৪৪ জন নিয়ে খুলনা ও বরিশাল বিভাগ আছে তৃতীয় ও চতুর্থ স্থানে। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহে। আর মাসের হিসেবে বিবেচনা তুলনামূলক বেশি মৃত্যু হয়েছে জুন মাসে।

লকডাউনের নিয়মকানুন না মানা, হাসপাতাল পরিচালনাকারী, নকল মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ১৩ হাজার ৫৩৮ জনকে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৬৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয় বিপিও’র তথ্যে।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

নগর উন্নয়নে নতুন দিগন্ত কালীগঞ্জ পৌরসভায় চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

করোনা নিয়ে গুজব ও সহিংসতা কমেছে

প্রকাশিত : ০৩:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০