০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

সোমবার থেকে মাস্ক না পরলে জেল-জরিমানা

বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতে সোমবার থেকে খুলনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হবে। অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের পুনরায় নির্দেশনা দেওয়া হবে।

সভায় আরও জানানো হয়, করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়গুলো সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও গুজব বিষয়ে মসজিদে আলোচনা করতে ইসলামিক ফাউন্ডেশন ইমামদের অনুরোধ জানাবে। করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় জেলাব্যাপী জনসচেতনতা বাড়াতে প্রচার চলবে। একইসঙ্গে খুলনার সব উপজেলায় অক্সিজেন ব্যাংক ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন নিশ্চিত করা হবে। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বা অন্তদলীয় কোন্দলের ফলে আইনশৃঙ্খলার অনাকাঙ্খিত অবনতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে বলে সভায় জানানো হয়।

সভায় খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম শাকিলুজ্জামান, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন। সভার শুরুতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী বিগত মাসে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

সোমবার থেকে মাস্ক না পরলে জেল-জরিমানা

প্রকাশিত : ০৩:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০