১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

তিন সিটিতে কোম্পানি পর্যায়ে সম্পত্তি হস্তান্তরে কর কমলো

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কোম্পানি থেকে কোম্পানির স্থাবর সম্পত্তি হস্তান্তরের কর কমলো।

সম্প্রতি ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’ সংশোধন করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগের কর তফসিলে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রতিটি হস্তান্তর দলিলে উল্লিখিত স্থাবর সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ২ শতাংশ হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাবে।

তফসিল সংশোধন করে সেখানে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রতিটি হস্তান্তর দলিলে উল্লিখিত স্থাবর সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ২ শতাংশ হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাবে। তবে শর্ত থাকে যে, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অধিক্ষেত্রে কোম্পানি থেকে কোম্পানির স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সম্পত্তির মূল্যের ১ শতাংশ হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাইবে।

আগামী ১ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

জিডেমূলে হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

তিন সিটিতে কোম্পানি পর্যায়ে সম্পত্তি হস্তান্তরে কর কমলো

প্রকাশিত : ১২:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০