১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

করোনায় দেশে আরো ১৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৪ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৪০ জনে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৫টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৯৬৮টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮৪৫ জন। এ নিয়ে মোট করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৭৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

জিডেমূলে হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

করোনায় দেশে আরো ১৩ জনের মৃত্যু

প্রকাশিত : ০৪:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০