০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সোফিয়া লরেনের ছেলের ছবিতে প্রত্যাবর্তন

হলিউডের ক্লাসিক সিনেমার সবচেয়ে বড় নারী তারকা বলা হয় সোফিয়া লরেনকে। ৮৬ বছর বয়সী ইতালীয় এ অভিনেত্রী এবার নেটফ্লিক্সের একটি ছবি দিয়ে প্রত্যাবর্তন করেছেন। ছবির নাম ‘দ্য লাইফ অ্যাহেড’। এ ছবিটি পরিচালনা করেছে তার ছেলে এদোয়ার্দো পন্তি।

‘দ্য লাইফ অ্যাহেড’ ছবির জন্য সোফিয়া ফের অস্কারে মনোনয়ন পেতে পারেন বলে আশা করা হচ্ছে। ১৯৬১ সালে ভিত্তোরিও দি সিকার ‘টু ওম্যান’ ছবির জন্য প্রথম অস্কার পান সোফিয়া। এরপর ১৯৯১ সালে চলচ্চিত্রে অবদানের জন্য আরও একবার অস্কারে সম্মানিত হয়েছেন তিনি।

রোমেইন গ্যারির উপন্যাস ‘দ্য লাইফ বিফোর আস’ অবলম্বনে এ ছবিটি নির্মাণ করা হয়েছে। এ উপন্যাস অবলম্বনে ১৯৭৭ সালে ‘ম্যাডাম রোসা’ নামে আরও একটি ছবি নির্মিত হয়েছিল।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

সোফিয়া লরেনের ছেলের ছবিতে প্রত্যাবর্তন

প্রকাশিত : ১১:০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০