১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ওয়ারিশের টার্গেট

ওয়ারিশ ঈমান

চলতি সময়ের মডেল-অভিনেতা ওয়ারিশ ঈমান। ২০০৮ সালে নির্মাতা অমিতাভ রেজার হাত ধরেই মডেলিংয়ে যাত্রা শুরু করেন। এই নির্মাতার ‘ওয়ারিদ টেলিকম ক্যাশ ব্যাক অফার বিজ্ঞাপনের মধ্য দিয়ে বেশ আলোচনায় আসেন। পরবর্তিতে “বিএসআরএম জিপিএইচ ইস্পাত’, ‘প্রাণ বোতল জুস’, ‘রবি ক্যাশ ব্যাক অফার’, ‘বসুন্ধরা বারিধারা’, প্রান রকার ওয়েফার’,সহ আরো কিছু বিজ্ঞাপনে দেখা যায় তাকে।

বিজ্ঞাপনের পাশাপাশি টিভি সিরিয়ালেও কাজ করেছেন বলে জানান। আকরাম খানের ‘ঢাকা হাউসওয়াইফ’ ও রহমতুল্লা তুহীনের ‘যখন কখনো’ শিরোনামের ধারাবাহিকে অভিনয় করেন তিনি। তবে ওয়ারিশের ধ্যান-জ্ঞান মডেলিংয়ে বলে জানান। বিজ্ঞাপনের বরপুত্র নোবেলকে নিজের আইডল বলে দাবি করেন। ওয়ারিশ বলেন, আমি বিজ্ঞাপনেই নিয়মিত কাজ করতে চাই।

আমাদের অনেকে বিজ্ঞাপন থেকে নাটক-চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অভিনয়ে আমার ইচ্ছে আছে। তবে সেটি বিশেষ কোনো কাজ হলেই করবো। অর্থ্যাৎ বিশেষ দিবসের নাটক-টেলিছবি হলে বছরে দু’একটি কাজ করবো। ওয়ারিশ সম্প্রতি দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। বিজ্ঞাপন দুটি হলো ‘’প্রাণ চিনিগুড়া চাল’ যা চলছে এবং প্রান ড্রিংকিং ওয়াটার’ যা একক ভাবে শিঘ্রই দেখা যাবে । বিজ্ঞাপন দুটি নির্মাণ করেছেন নাফিজ রেজা। সম্প্রতি আরো দুটি বিজ্ঞাপনের মডেল হবেন এই স্মার্ট মডেল-অভিনেতা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ওয়ারিশের টার্গেট

প্রকাশিত : ০৪:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০