১২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নানা আয়োজনে বিশ্ব সিওপিডি দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে একটি সচেতনতামূলক সংক্ষিপ্ত শোভাযাত্রা, বেলুন উড়ানো, ডা. মিল্টন হলে একটি আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেশনের আয়োজন করা হয়।

বিএসএমএমইউ’র বক্ষব্যাধি (রেসপিরেটরি) বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসির অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে বৈজ্ঞানিক সেশনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, কার্ডিওলজি বিভাগের ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রধান অধ্যাপক ডা. মো. হারিসুল হক, বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন।

বক্ষব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলামের সঞ্চালনায় সভায় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. রাজাশিস চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

নানা আয়োজনে বিশ্ব সিওপিডি দিবস পালিত

প্রকাশিত : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০