১০:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

২১ নং ওয়ার্ডে মেয়র তাপসের জন্মদিন উদযাপিত

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের মেয়র শেখ ফজলে নুর তাপসের ৪৯তম জন্মদিন পালন করা হয়েছে। সিটি করপোরেশানের ২১ নং ওয়ার্ডের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এ জন্মদিন উদযাপন করা হয়। ১৯৭১ সালের এ দিনে জন্মগ্রহন করেন এ মেয়র।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিবও। একইসাথে বাংলাদেশ জাতীয় সংসদে আইন প্রণেতা হিসেবেও ভূমিকা রাখছেন। জন্মদিন উপলক্ষে ওয়ার্ডের ১১টি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও দুটি মন্দিরে প্রার্থনা সভার আযোজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট কাজী মোরশেদ কামাল, বিশেষ অতিথি ছিলেন শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হামিদ খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন, কার্যনির্বাহী সদস্য এম. এ. মোতালেব, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু মতি লাল রায়, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ফনি ভুষন দাস সহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

২১ নং ওয়ার্ডে মেয়র তাপসের জন্মদিন উদযাপিত

প্রকাশিত : ০৭:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০