০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ফজরের নামাজ পড়ার সময় একজন ইমামের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলা শহরের পৌর এলাকার ঐতিহ্যবাহী মদিনা মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মাওলানা সুলায়মান (৫৮)। তিনি জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের বাসিন্দা এবং দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, সোমবার ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসল্লীদের সাথে ফজর নামাজ আদায় করা অবস্থায় মারা যান তিনি।
সোমবার বাদ জোহর শহরের টেংকেরপাড় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হবে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

প্রকাশিত : ০১:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০