০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ট্রেন দুর্ঘটনায় দুই পা কাটা পড়ল ঢাবি শিক্ষার্থীর

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে দুই পা কাটা পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। সোমবার সদর উপজেলার কড্ডার শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার এসআই জাকির হোসেন জানান।

আহত শফিকুল ইসলাম শান্ত (২২) সিরাজগঞ্জ সদরের বড় চাকলি গ্রামের শাহজাহান আলীর ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র শান্তকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এসআই জাকির বলেন, বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য সকালে শহীদ এম মনসুর আলী স্টেশনে আসেন শান্ত। চলন্ত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান।

এতে তার দুই পা হাঁটুর উপর থেকে দ্বিখ-িত হয়ে যায়। স্থানীয়রা শান্তকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন বলে জানান তিনি।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুল ইসলাম বলেন, “ওই ছাত্রের দুই পা দ্বিখ-িত হয়ে ঝুলে আছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজারে হামে ৩ শিশুর মৃত্যু: দুই হাসপাতালে ভর্তি ৪৭ শিশু, বাড়ছে সংক্রমণ

ট্রেন দুর্ঘটনায় দুই পা কাটা পড়ল ঢাবি শিক্ষার্থীর

প্রকাশিত : ১১:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮